Logo
Logo
×

সংবাদ

এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদি

ছবি: সংগৃহীত

পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। এর আগে, দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। 

এদিকে, ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন, গুলি মাথা থেকে বের হয়ে গেছে।’

এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তার সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদিকে রিকশাতেই হাসপাতালে আনা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন