Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—ইরাম রেদওয়ান এবং অপু আহমেদ। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী, আর অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষে পড়তেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ জানান, একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইরাম ও অপু মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।

কোনাপাড়া এলাকায় পৌঁছালে একটি ময়লার গাড়ি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রথমে অপুকে এবং কিছুক্ষণ পর ইরামকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন