উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন
সরকার দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে দুই উপদেষ্টার কাছে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে। সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের দায়িত্ব থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
অন্যদিকে, আসিফ মাহমুদ আগে যে দায়িত্ব পালন করতেন, অর্থাৎ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; তার পরিবর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দেন।

