Logo
Logo
×

সংবাদ

ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী সাকিবুল হাসান রানার মৃত্যুর প্রতিবাদে এই অবরোধ। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা অবরোধ শুরু করেন।

অবরোধের ফলে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সৃষ্ট হয় দীর্ঘ যানজট।

সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ৬ ডিসেম্বর রাতে কলেজ ছাত্রাবাসে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন রানা। চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি মারা যান।

সহপাঠীদের অভিযোগ, এ সংঘর্ষ ছিল পরিকল্পিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। নিহত রানার মৃত্যুকে ‘হত্যা’ বলেই দাবি করেছে শিক্ষার্থীরা।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন