আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তাদের পক্ষে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
অপরদিকে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
এদিকে আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। শুনানির শুরুতে তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি। ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। এ সময় প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

