Logo
Logo
×

সংবাদ

আপাতত আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

আপাতত আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আপাতত ঢাকায় আসছে না। জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। এর ফলে আজ মঙ্গলবার নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় আসা বাতিল হয়েছে এবং আপাতত খালেদা জিয়ার বিদেশ যাত্রাও স্থগিত হয়ে গেছে।

এর আগে একই সংস্থার আবেদনের ভিত্তিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল। একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমতিও দেওয়া হয়েছিল। সিভিল এভিয়েশনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে—কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের পরিচালিত বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট।

দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন বা জরুরি চিকিৎসা পরিবহনে ব্যবহৃত এই বিমানটি শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন দূরত্বের মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী।

স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন