Logo
Logo
×

সংবাদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রীসহ ১৭ জন আদালতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রীসহ ১৭ জন আদালতে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার সকালে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে আনা হয়। 

সকাল পৌনে ১০টার দিকে একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে তাদের হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা।

আজ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল মামলার অগ্রগতি নিয়ে শুনানি করবেন।

এই মামলায় যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন