Logo
Logo
×

সংবাদ

গ্যাসলাইন লিক হয়ে বিস্ফোরণে রাজধানীতে এক পরিবারের ছয়জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম

গ্যাসলাইন লিক হয়ে বিস্ফোরণে রাজধানীতে এক পরিবারের ছয়জন দগ্ধ

ফাইল ফটো

গ্যাসলাইন লিক হয়ে রাজধানীর আগারগাঁওয়ের এক বাসায় বিস্ফোরণ হয়েছে। এতে নারী ও শিশুসহ এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। 

আজ শনিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে রয়েছেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) এবং ছোট শিশু ইভা (৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেটের পাশে একটি বাসায় পরিবার নিয়ে থাকেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। 

এতে বাসার ভেতরে থাকা ছয়জন আগুনে দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কী পরিমাণ দগ্ধ হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন