Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির দোয়ার আয়োজন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাষ্ট্রপ্রধান এদিন বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তার সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।

এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়। এতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এবং বঙ্গভবনের কর্মচারীরাও অংশ নেন।

এদিকে খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার (৬ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন