Logo
Logo
×

সংবাদ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।’

রফিকুল ইসলাম জানান, চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল এমন প্রশ্নে তিনি বলেন, ‘হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’

এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন