জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার হলের নাম পরিবর্তন
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ সহ চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।’
জানা গেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামকরণ করা হয়েছে। এ ছাড়া ১০তলা বিশিষ্ট শেখ রাসেল হলের নাম ‘নবাব সলিমুল্লাহ হল’, শেখ হাসিনা হলের নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘ফেলানি খাতুন হল’ করা হয়েছে।
