নির্বাচনী প্রস্তুতি
ডিএমপির ৫০ থানার ওসিসহ ঊর্ধ্বতন ১৪ পদে রদবদল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শক-গণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলী/ পদায়ন করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পদায়নের ক্ষেত্রে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে সততা, সুনাম, দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তালিকা তৈরি করা হয়। পরে লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার মতে, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ে বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। আজ নতুন সেই এসপিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

