Logo
Logo
×

সংবাদ

এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন পাওয়া দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। 

নির্বাচনকালীন দায়িত্বপালন ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসপিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা (এসপি) উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর, সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি।

বৈঠকে এসপিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নির্বাচনের কথা বলছি। যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এটার গুরুত্ব আমাদের বুঝতে হবে। নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি। তোমরাও (এসপি) দেখছ, সেই নির্বাচনগুলো কেউ প্রহসনের নির্বাচন বলে, কেউ প্রতারণার নির্বাচন বলে, কেউ তামাশার নির্বাচন বলে। এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু ওপরে। কাজেই এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে। যেন লোকে জানে, এই পরিবর্তন সম্ভব।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এবং তোমাদের (এসপি) মাধ্যমেই এই পরিবর্তন হবে। কাজেই এই দ্বৈবচয়নের মাধ্যমে তোমরা নির্বাচিত হয়েছ, ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য। সাধারণ দায়িত্ব পালনের জন্য নয়। এটি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন। এটা ইতিহাস যেন স্মরণ করে।

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন পরিদর্শন করতে বাইরের যারা পর্যবেক্ষক দল আসবে, তারা আমাদের খুঁত ধরার চেষ্টা করবে। আমাদের এটা হয়নি, ওইটা হলে ভালো হতো- বলবে। এবারের নির্বাচন হলো এমন নির্বাচন, তারা (পর্যবেক্ষক) স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচন আমরা দেখেছিলাম, এটা এমন। তারা নানা দেশে এটা বলবে। তারা একটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। তারা বারে বারে বলবে, এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। এখানে যে নির্বাচন আমরা দেখে গেলাম, এটা আমাদের একটি স্মরণীয় নির্বাচন। সেই ধরনের একটি নির্বাচন আমরা করে রেখে যেতে চাই

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন