Logo
Logo
×

সংবাদ

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তলব করলে হাজির হয়ে শুনানির একপর্যায়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান। এ সময় শারীরিক অসুস্থতার কারণে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই না চালানোর বিষয়টি অবহিত করেন।

আইনজীবী জেড আই খান পান্না গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের সঙ্গে আসামি হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আজ বুধবার এই মামলায় অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। অন্যান্য আসামির আইনজীবীর উপস্থিতিতে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তবে জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় তাকে তলব করা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনােলে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন