Logo
Logo
×

সংবাদ

বিডিআর হত্যাকাণ্ড

স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৭ দিন

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। এই তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে এই কমিশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়। পরে সেই সময় দুই দফায় তিন মাস করে এবং পরে আরও দুই মাস বাড়ানো হয়। সেই সময় ৩০ নভেম্বর শেষ হয়েছে।

নতুন করে কমিশনের মেয়াদ সাত দিন সময় বাড়ানোর আদেশ গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার স্বাধীন এই তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন