Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সেই অনুযায়ী, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ২টা ২০ মিনিট থেকে এসএসএফের সাতজন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এ সময় তাদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, পিজিআরের সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এ ছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের চতুর্থ তলায় খালেদা জিয়ার কেবিনের কাছাকাছি অবস্থানে রয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন