Logo
Logo
×

সংবাদ

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাদারীপুরের শিবচরে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী ট্রাক সেতুর ওপর ধীরে চলছিল। এমন সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।’

 আহতদের চিকিৎসা চলছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করেছে। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন