Logo
Logo
×

সংবাদ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ে। ডিসেম্বর শুরু হতে না হতেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশা কাঁপিয়ে দিচ্ছে তেঁতুলিয়া ও আশপাশের জনপদ।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু আজ মঙ্গলবার তা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রিতে, যা এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বনিম্ন।

একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। এই আর্দ্রতাই শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে। 

সকাল ৭টা পর্যন্ত কুয়াশায় পুরো এলাকা আচ্ছন্ন ছিল। অনেকটা সময় রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলেছে। বিশেষ করে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে গতি ছিল অনেক কম।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এখানে প্রতিদিনই তাপমাত্রা কমছে। কয়েক দিন ১৩ ডিগ্রির আশপাশে থাকলেও আজ তা ১১ দশমিক ৭ ডিগ্রিতে নেমেছে। সামনে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন