Logo
Logo
×

সংবাদ

তারেক রহমান কেন আসছেন না—আমার কাছে এ প্রশ্ন খুবই অরুচিকর মনে হয়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

তারেক রহমান কেন আসছেন না—আমার কাছে এ প্রশ্ন খুবই অরুচিকর মনে হয়: আসিফ নজরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন তোলাকে ‘অরুচিকর’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

আসিফ নজরুল বলেন, আমি নিজে বিশ্বাস করি, কোনটা উপযুক্ত সময়, সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি।

ড. আসিফ নজরুল বলেন, আমরা অনেকে অনেক মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি, উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুবই অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা রয়েছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কি না। সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।

এ বিষয়ে ড. আসিফ নজরুল আরও বলেন, আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বোঝেন, কখন আসতে হবে। এগজ্যাকটলি কখন কোন পদক্ষেপ নিতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন