Logo
Logo
×

সংবাদ

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম। আজ সোমবার বেলা ২টা ৫০ মিনিটে বিদেশি মেডিকেল টিমটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

সূত্র জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।

সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

এর আগে আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন