Logo
Logo
×

সংবাদ

প্লট দুর্নীতি মামলায় সাজা পেলেন হাসিনা, রেহানা, টিউলিপ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

প্লট দুর্নীতি মামলায় সাজা পেলেন হাসিনা, রেহানা, টিউলিপ

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেছেন।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে টিউলিপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রেহানাকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে।

মোট ১৭ জন আসামির মধ্যে বাকি ১৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন সরকারের সাবেক সচিব, মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একান্ত সচিব ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৩ জানুয়ারি মামলাটি করে। অভিযোগে বলা হয়, টিউলিপ যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি হিসেবে তার প্রভাব খাটিয়ে মা শেখ রেহানার নামে পূর্বাচলে প্লট বরাদ্দে সহায়তা করেন। 

আসামিদের মধ্যে কেবল মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা হয়। এই মামলার রায়ের মধ্য দিয়ে টিউলিপ সিদ্দিক প্রথমবারের মতো বাংলাদেশে সাজাপ্রাপ্ত হলেন।

এর আগে যুক্তরাজ্যে মন্ত্রী পদে থাকার সময় বাংলাদেশে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি পদত্যাগ করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন