Logo
Logo
×

সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ল

ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে বাড়ানো হয়েছে। নতুন এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। প্রতি লিটারে দুই টাকা করে দাম বাড়ায় ডিজেলের দাম ১০৪ টাকা, অকটেন ১২৪ টাকা, পেট্রল ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৬ টাকা হয়েছে।

রবিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে হেরফেরের কারণে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন