Logo
Logo
×

সংবাদ

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস বন্ধের ঘোষণা ফিনল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস বন্ধের ঘোষণা ফিনল্যান্ডের

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস ‘পরিচালনাগত ও কৌশলগত কারণ’ দেখিয়ে বন্ধ করতে যাচ্ছে ফিনল্যান্ড। গত শুক্রবার এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ সালে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের দূতাবাসগুলো বন্ধ করা হবে।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসগুলো বন্ধের সিদ্ধান্তের কারণ মূলত পরিচালনাগত ও কৌশলগত, যা ওইসব দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। এই সিদ্ধান্ত রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে গৃহীত হয়। এটি ফিনল্যান্ডের বিদেশ ও নিরাপত্তানীতি এবং রপ্তানি প্রচার কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় নিয়ে গৃহীত সিদ্ধান্ত। লক্ষ্য ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ কেন্দ্রীভূত করা।

মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি দেশের দূতাবাস বন্ধের প্রস্তুতি ‘ইতিমধ্যে শুরু হয়েছে’ এবং এই মিশনগুলো ২০২৬ সালের মধ্যে বন্ধ করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন