Logo
Logo
×

সংবাদ

এনইআইআর সংস্কারের দাবিতে কাওরান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

এনইআইআর সংস্কারের দাবিতে কাওরান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা থেকে বসুন্ধরা সিটি মার্কেট পর্যন্ত মানববন্ধন করছেন ব্যবসায়ীরা।

আজ রবিবার (৩০ নভেম্বর) বেলা ১০টার দিকে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) আহ্বানে দেশব্যাপী এই কর্মসূচি করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, আজ সকাল ১০টা থেকে কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় কেন্দ্রীয়ভাবে শান্তিপূর্ণ মানববন্ধন চলছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন