Logo
Logo
×

সংবাদ

ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি ছোড়েন জামায়াতকর্মী তুষার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি ছোড়েন জামায়াতকর্মী তুষার

ভিডিও থেকে নেওয়া ছবি

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় জামায়াতের মিছিল থেকে বিএনপির ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র হাতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি cছোড়েন জামায়াতকর্মী তুষার মন্ডল।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জামায়াত-বিএনপির মিছিল মুখোমুখি অবস্থানে এলে, জামায়াতের অংশ থেকে এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে ওপেন গুলি করছেন। পাশেই ছাত্রশিবির লেখা টিশার্ট পরিহিত এক যুবককে দেখা যায়। তাই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে বলছেন, জামায়াতের মিছিল থেকেই বিএনপির মিছিলে গুলি করা হয়েছে। যদিও ফেসবুকে কেউ কেউ এই ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছেন। 

গুলি ছোড়া যুবক তুষার মণ্ডল ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর এবং জামায়াতের সক্রিয় কর্মী।

সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া তুষার মন্ডল (ডানে গোল চিহ্নিত), বামে জামায়াত নেতা মামুন মণ্ডল। ছবি: সংগৃহীত

সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার জানান, আজকে জামায়াতের পূর্ব নির্ধারিত কোনো গণসংযোগ ছিল না। গণসংযোগে কেউ কখনো গাড়িভর্তি করে অস্ত্র নিয়ে আসে না। মূলত গত দুদিন আগের ঘটনার সূত্র ধরেই আজকে মক্কেল মৃধা ও তার ছেলের ওপর হামলা করে তালেব মণ্ডল ও তার সমর্থকরা। তালেব মণ্ডল নিজে গাড়ি থেকে অস্ত্র বের করে তার কর্মীদের হাতে তুলে দিয়েছেন।

তবে অস্ত্র হাতে ভাইরাল ওই যুবক জামায়াতের কর্মী নন বলে দাবি করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তিনি বলেন, অস্ত্র হাতে ওই যুবক আমাদের দলের কেউ নন, আমি তাকে চিনি না।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সংবাদমাধ্যমকে জানান,  বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব নয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন