Logo
Logo
×

সংবাদ

সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:২২ পিএম

সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা মোতায়েন পরিকল্পনার সার্বিক প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সংসদ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হবে, যথা- স্ট্যাটিক, মোবাইল ও সেন্ট্রাল রিজার্ভ। আর তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধির প্রয়োগে কমিশন কঠোর অবস্থানে থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে পরিকল্পনা সমন্বয় ও দিকনির্দেশনামূলক এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবলায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন