Logo
Logo
×

সংবাদ

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Icon

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪০৪২ জন উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়েছে।

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৯২০ জন নিয়োগ পাবেন।

অন্য ক্যাডারের নিয়োগ সংখ্যা হলো: প্রশাসন ২৭৪ জন, পররাষ্ট্র ১০ জন, পুলিশ ৮০ জন, আনসার ১৪ জন, পরিবার পরিকল্পনা ৪৯ জন, মৎস্য ২৬ জন এবং গণপূর্ত ৬৫ জন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়। সেখানে মোট ৫৪৫ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। যেখানে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়।

একই দিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে স্বাস্থ্য ও প্রশাসনে মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ পাবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন