Logo
Logo
×

সংবাদ

৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার হলেন ১৭৫৫

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার হলেন ১৭৫৫

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার পদে শূন্য পদ এক হাজার ৭৫৫ টি, নন-ক্যাডার পদ ৩৯৫ টি।

আজ বৃহস্পতিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই বিসিএসের এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন