Logo
Logo
×

সংবাদ

২৫০ বিচারককে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

২৫০ বিচারককে পদোন্নতি

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে তাদের পদায়নও করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি করা হলো।

পদোন্নতি প্রাপ্ত বিচারকগণকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বরে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য প্রজ্ঞাপনে বলা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন