Logo
Logo
×

সংবাদ

কৃষকের স্বার্থেই পেঁয়াজ আমদানি নয়: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

কৃষকের স্বার্থেই পেঁয়াজ আমদানি নয়: কৃষি উপদেষ্টা

আমদানিকারকদের চাপ থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত বদল হবে না—এ কথা স্পষ্ট করে জানালেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানি খুলছে না। কৃষকের স্বার্থই এখানে প্রধান।

আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে মাঠের অবস্থা অনুকূলে থাকায় আমনে এবার বাম্পার ফলনের আশা করছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন