Logo
Logo
×

সংবাদ

দীর্ঘ ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন

Icon

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

দীর্ঘ ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন

রাজধানীর তেজগাঁও এলাকার করাইল বস্তিতে মঙ্গলবার বিকেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড ১৬ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)। এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস জানায়। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিকদার। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গ তদন্তের পর জানা যাবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন