Logo
Logo
×

সংবাদ

শাহবাগে ৪৭তম বিসিএস প্রার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

শাহবাগে ৪৭তম বিসিএস প্রার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, রণক্ষেত্র

লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার সময় শাহবাগে পুলিশের সঙ্গে ৪৭তম বিসিএসের প্রার্থীদের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

পালটা পালটি ধাওয়ায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।

ওসি খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন