রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ৫টা ১৯ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

