Logo
Logo
×

সংবাদ

গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সাবেক সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম

গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সাবেক সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে

গত বছর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট দুটি মামলায় সেনাবাহিনীর ১৩ সাবেক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার সকাল ১০টায় তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন মামলাগুলোর শুনানি গ্রহণ করে।

প্রথম মামলায় র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে সংঘটিত অপহরণের ঘটনায় গুম ও নির্যাতনের অভিযোগে ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। এই মামলায় ১০ জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন: কর্ণেল একেএম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, কর্নেল মো. সরওয়ার বিন কাসেম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম এবং কর্নেল আনোয়ার লতিফ খান।

দ্বিতীয় মামলাটি জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)-এ সংঘটিত গুম ও নির্যাতন নিয়ে। এই মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৫টি পৃথক অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় গ্রেপ্তার তিনজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন: মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিক এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন