Logo
Logo
×

সংবাদ

ভূমিকম্প

ঢাবির রবিবারের সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

ঢাবির রবিবারের সব ক্লাশ-পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভূমিকম্পের কারণে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে রবিবারের সব ধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের উদ্বেগ এবং পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি সভা করে। সেই সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার ঢাবির সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অনেক শিক্ষার্থী তাদের উদ্বেগ প্রকাশ করলে তিনি উপাচার্যকে বিষয়টি জানিয়ে ছিলেন। উপাচার্য এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন