একই স্থানে বারবার কম্পন হলে সামনে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে: অধ্যাপক মেহেদী
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
একই স্থানে বারবার কম্পন হলে সামনে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। শনিবার রাতে এক গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।
অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, ‘বিগত ২ দিনে যে তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে। তিনটিরই উৎপত্তিস্থল নরসিংদীতে।’ একই স্থানে বারবার কম্পন হলে সামনে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নেই। একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে সামনে বড় আসছে। সে বিষয়ে অপেক্ষা করতে হবে আরও চার-পাঁচদিন। তারপর বোঝা যাবে কী হয়।’
গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। আর শনিবার সকালে এবং সন্ধ্যায় ফের ভূমিকম্প হয়।
