Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

Icon

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে।

তবেমা র্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঢাকায় আবার ভূমিকম্প হয়েছে কিনা এ বিষয়টি তারা এখনও নিশ্চিত হতে পারেননি। তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।

এর আগে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল শুরুতে সাভারের বাইপাইল বলে জানালেও পরে সেই তথ্য সংশোধন করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

এ ছাড়া গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান।

এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ’ মানুষ আহত হন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন