Logo
Logo
×

সংবাদ

এক দিনে ডেঙ্গুতে শিশুসহ ৬ জনের মৃত্যু

Icon

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

এক দিনে ডেঙ্গুতে শিশুসহ ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৭৮৮ জন ভর্তি হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, ঢাকা উত্তর সিটিতে ১৬৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ৯৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৮৪ হাজার ৫৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচ বছরের এক মেয়ে শিশু রয়েছে। বাকিদের মধ্যে তিনজন নারী ও দুজন পরুষ। তাঁদের বয়স যথাক্রমে ৩৮, ৩৩, ৬৫, ৬২ ও ৩০ বছর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন