এক দিন আগেই দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দিতে বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল। তবে তিনি একদিন আগে আজ মঙ্গলবার ভারতে পৌঁছেছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছেছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। সেখানে অংশ নিয়ে ওই দিন বিকেলেই খলিলুর রহমানের দিল্লি ছাড়ার কথা রয়েছে।

