রায়ের পর চোখ বুঝলেন, চুপ থাকলেন সাজাপ্রাপ্ত আইজিপি
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্যান্য কর্মকর্তাদের মতো পালিয়ে না গিয়ে দেশেই অবস্থান করেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আর কিছুদিন পরেই গ্রেপ্তার হন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলা চলাকালীন সময় রাজসাক্ষী হন। ভিক্ষা করেন ট্রাইবুনালের কৃপা।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ রায় ঘোষণার সময় বলেন, উনি যে অপরাধ করেছেন তার শাস্তি মৃত্যুদণ্ড। তবে তা কমিয়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
তারাই যখন ঘোষণা করা হচ্ছিল তাকে ঘিরে ছিল পুলিশের এক ডজন এক ডজন সদস্য। আদালত কক্ষের মধ্যে কাচের ঘরে বসে হাতের ডানে টেলিভিশনে তিনি ট্রাইবুনালের কার্যক্রম দেখছিলেন দেখছিলেন।
রায় শোনার পরে টেলিভিশন থেকে মুখ ঘুরিয়ে ট্রাইবুনালের দিকে। এরপর চোখ বুজে থাকেন।
ট্রাইবুনালের রায় ঘোষণা শেষ হলে হালকা আকাশী কালারের হাফ শার্ট আর খাকি প্যান্ট পরা মামুন উঠে দাঁড়ান। তার হাতে তখন সবুজ রঙের ডিজিটাল তজবিহ। কাউন্ট করে চলেছেন।
ভিড় ঠেলে তার কাছাকাছি পৌঁছে বাংলা আউটলুকের প্রতিনিধি জিজ্ঞেস করেন আপনি কি ট্রাইবুনালের রায় সন্তুষ্ট? আপনি কি ন্যায় বিচার পেয়েছেন?
তিনি মুখ গম্ভীর করে পুলিশের অন্যান্য সদস্যদের মাঝখানে থেকে সামনে এগিয়ে যান।
তাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়ার বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার পিতা শাহিদুল ইসলাম ভূঁইয়া বাংলা আউটলুককে বলেন, শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতোই শাস্তি তৎকালীন আইজিপির জন্য প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু তা না হওয়াতে হতাশ হয়েছেন। তিনি ট্রাইবুনালের রায় পুনর্বিবেচনা জন্য আহ্বান জানান।
ট্রাইবুনাল তার রায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে বলেন মামুন ট্রাইবুনালকে বলেছেন, তার ৩৬ বছর জীবনে কখনো কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না। এবং জুলাই মাসে ডিআইজি হারুন ও রশিদ, এসবি প্রধান মনিরুল ইসলাম এবং পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় যোগাযোগ করে সব ধরনের নির্দেশনা দিতেন।
রায়ে পুলিশের কার্যক্রম নিয়ে সমালোচনা করা হলেও পুলিশ ভবিষ্যতে কীভাবে সরকার বিরোধী কোন আন্দোলনে কি ধরনের ভূমিকা রাখবে তা নিয়ে কোন অবজারভেশন বা পর্যবেক্ষণ ট্রাইবুনাল দেয়নি।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পুলিশের কার্যক্রম বিচারের আওতায় না থাকায় কোন নির্দেশনা আসেনি।
তবে তিনি আশা করেন আজকের রায়ের প্রেক্ষাপটে ভবিষ্যতে পুলিশ কর্মকর্তারা তাদের দায়িত্ব কর্তব্য পালনে পেশাদারীত্বের পরিচয় দিবেন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।-
