ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে দুটি এস্কেভেটর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে আজ দুপুরে দুইটি এস্কেভেটর দেখা গেছে।
সেই এলাকায় জড়ো হয়েছেন একদল মানুষ, যারা বিক্ষোভ করছেন।
পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে দিতে চেষ্টা করছেন।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েন, এস্কেভেটর ধানমন্ডি ৩২–এর দিকে নেওয়ার খবর পেয়েছেন তারা।
এই বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ‘আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না।’
‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ফের ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দেখা গেল দুইটি বুলডোজার।
বেলা ১২টার দিকে ট্রাকে করে আনা হয় বুলডোজার দুটি। ট্রাকের ওপরে কয়েকজন তরুণ মাইক হাতে স্লোগান দিচ্ছিল।
তাদের একজন জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে তারা এসেছেন।

