Logo
Logo
×

সংবাদ

ট্রাইব্যুনালে আনা হয়েছে আইজিপি চৌধুরী মামুনকে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম

ট্রাইব্যুনালে আনা হয়েছে  আইজিপি চৌধুরী মামুনকে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। 

এই মামলায় এখন পর্যন্ত তিনিই একমাত্র গ্রেপ্তার হয়েছেন। মামলার অপর দুই আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।

তাদের অনুপস্থিতিতেই আজ এই মামলার রায় ঘোষণা করা হবে।

রায় ঘোষণার জন্য সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বসবে।

বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকাল ৯টা ১০ মিনিটের পর, কড়া নিরাপত্তায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক থাকলেও, মামুন প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। তবে রাজসাক্ষী হিসেবে তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।

প্রসিকিউশন বলছে, মামুনের শাস্তি নির্ধারণ ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন