Logo
Logo
×

সংবাদ

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর

আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে এসব ফোন ব্যবহারকারীদের জন্য আশার খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের ঘোষণা অনুযায়ী, দেশের নেটওয়ার্কে বর্তমানে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

আজ রবিবার পাঠানো এক বার্তায় বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট—বৈধ বা অবৈধ, বা যেগুলো ডাটাবেইজে পাওয়া যায়নি—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

নিজের হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন: *#06#

এরপর মোবাইল ফোনের মেসেজ অপশনে লিখুন: KYD ১৫ ডিজিটের IMEI নম্বর এবং পাঠান ১৬০০২ নম্বরে।

ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

NEIR সম্পর্কিত তথ্য ও সহায়তা

তথ্য বা সহায়তার জন্য বিটিআরসির হেল্পডেস্ক: ১০০।

যেকোনো অপারেটরের মোবাইল থেকে ডায়াল করুন *16161#

সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১ বা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করতে পারেন।

NEIR সংক্রান্ত সাধারণ তথ্য ও জিজ্ঞাসা সমাধান পাওয়া যাবে: http://neir.btrc.gov.bd।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন