Logo
Logo
×

সংবাদ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ৭৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৮০ হাজার ২৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।          

চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।       

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন