Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে গলা কাটা অবস্থায় নারীর মরদেহ, জখম স্বামী আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

গাজীপুরে গলা কাটা অবস্থায় নারীর মরদেহ, জখম স্বামী আশঙ্কাজনক

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাতে নওয়াব আলী মার্কেট এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পুলিশ ওই দম্পতির ১৬ বছর বয়সী মেয়েকে হেফাজতে নেয়।

ঘটনার বিষয়ে কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘তাদের কিশোরী মেয়ে বলেছে, তার বাবা প্রথমে মাকে হত্যা করেন, এরপর নিজেই নিজের গলা কাটেন। সে দাবি করেছে, ঘটনা সে নিজ চোখে দেখেছে। তবে আমরা তার কথা পুরোপুরি বিশ্বাস করছি না। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

নিহতের নাম রহিমা বেগম, বয়স আনুমানিক ৩৮ বছর। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামে। স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমরান ও রহিমা মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ইমরান মাংস বিক্রির কাজ করতেন, রহিমা ছিলেন গৃহিণী।

ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানেই রহিমার মরদেহ পাওয়া যায়। আর ইমরানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন