Logo
Logo
×

সংবাদ

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৬ এএম

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

দেশের ৪ বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

উপ-সচিব আমিনুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীর বিভাগীয় কমিশিনার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশালের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন