Logo
Logo
×

সংবাদ

সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না: শেখ হাসিনা

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের অজুহাতে তাঁকে ক্ষমতা থেকে অপসারণে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সক্রিয় ভূমিকা রাখেনি। বরং ধারাবাহিক মার্কিন প্রশাসনের সাথে তার সুসম্পর্ক ছিল। ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-এর সাংবাদিক মনোজ গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তাকে অপসারণে ওয়াশিংটন বা অন্যান্য বিদেশি শক্তি সরাসরি জড়িত ছিল এটি তিনি বিশ্বাস করেন না।

তবে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী এক নেটওয়ার্ক তৈরি করেছেন। কিন্তু অনেকেই তাঁর অর্থনৈতিক খ্যাতিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে ধরে নিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ইউনূস তাঁর অর্থনৈতিক কাজের জন্য পশ্চিমে অনেক প্রভাবশালী প্রশংসক তৈরি করেছেন। কিন্তু তাঁরা ভুল করেছেন— অর্থনৈতিক তত্ত্বকে গণতান্ত্রিক যোগ্যতার সঙ্গে গুলিয়ে ফেলেছেন। এখন সেই বিভ্রম ভাঙছে। তারা দেখতে পাচ্ছে, ইউনূস আসলে এক অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, যিনি তাঁর মন্ত্রিসভায় চরমপন্থীদের স্থান দিয়েছেন, সংবিধান ভেঙেছেন এবং সংখ্যালঘুদের ওপর নিপীড়নের সময় নীরব থেকেছেন।

শেখ হাসিনা আরও বলেন, তাঁর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে “খুব ভালো সম্পর্ক” ছিল এবং ইউনূসের প্রতি তার অপছন্দ প্রকাশ্যে প্রকাশ করেছিলেন।

হাসিনা বলেন, যদি পশ্চিমারা ভাবে ইউনূস তাঁদের বন্ধু, তাহলে তারা প্রতারিত হচ্ছে। আসলে ইউনূসকে ব্যবহার করছে তাঁর প্রশাসনের চরমপন্থী মহল, যারা দেশকে সাম্প্রদায়িকতা, প্রতিশোধ আর পশ্চাৎপদতার পথে নিচ্ছে।-

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন