মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠক
ঢাকার গুলশানে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত মেগান বোল্ডিন তার বাসভবনে অন্তর্বর্তী সরকারের মার্কিনপন্থী হিসেবে পরিচিত উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার সকালে এই বৈঠক হয়।
সকাল ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা বর্তমান অন্তবর্তী সরকারের সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা।
এছাড়া বৈঠকে অংশ নেন সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনবিষয়ক রাষ্ট্রদূত ইরিনা শুলগিন-নিয়নি এবং ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
এরপর পশ্চিমা কূটনীতিকরা ব্রিটিশ হাই কমিশনে আলোচনায় বসেন।

