Logo
Logo
×

সংবাদ

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন

চাকরির বয়স ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার রাতে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।

মইনুল খান ওমরাহ করার উদ্দেশে বর্তমানে সৌদি আরব রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) করেছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের।

মাইনুল ইসলাম খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে আগ্রহের জায়গায় কাজ করতে চান বলে জানিয়েছেন তার সহকর্মীদের।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট ছিলেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন