Logo
Logo
×

সংবাদ

রাজধানীসহ আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

রাজধানীসহ আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ফটো

রাজধানীসহ আশপাশের এলাকায় সহিংসতা ও নাশকতার শঙ্কায় অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকা শহর ও এর আশপাশের জেলাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।’

রাজধানীতে ১২টি প্লাটুন এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে আরও ২টি প্লাটুন—মোট ১৪ প্লাটুন বিজিবি কাজ করছে।

এ ব্যবস্থা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন